আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সদস্য মামুন খানকে সমর্থন জানিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলার উত্তর বন্দর এলাকার ২ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাবুল হক খান।
বৈঠকে বক্তব্য দেন বাবুল হক খান, আবু আলী খান, ইসহাক মিয়া, শরীফ খান, ইদ্রিস খান, মুসা খান, আবুল কালাম আজাদ, বাবুল হোসেন, উপজেলা শ্রমিকদল নেতা মো. হোসেন, যুবদল নেতা কায়সারুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মাজেদুল হক মাসুম, বিএনপি নেতা সৈয়দ আলম, যুবদল নেতা বেলাল খান, মহরম আলী, ইকবাল আহমেদ, শাহেদ আলী, সাব্বির আহমেদ, সাব্বির আহমেদ সজীব, নুর উদ্দিন, ইকবাল খান, আবু সালেক, হেমায়েত আহমেদ, রমজান আলী, ফরহাদ, সাবু, রাসেল, সাদ্দাম ও আকবর খান,মফিজ মিয়া,শফি আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৈঠকে মামুন খান বলেন,আমি বৈরাগ ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষি ও স্থানীয় অর্থনীতির বিকাশ এবং তরুণদের জন্য নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্ব দিতে চাই। আমি চাই, বৈরাগ ইউনিয়ন একটি নিরাপদ, আধুনিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে উঠুক।
এদিকে,উঠান বৈঠককে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দলীয় রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় বৈরাগ ইউনিয়নজুড়ে মামুন খান পরিচিত মুখ হিসেবে বিবেচিত। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতা কিংবা দলীয় সমর্থনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।