সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহে ধস, সবচেয়ে বেশি স্মার্টফোন তৈরি করেছে যে প্রতিষ্ঠান এক দিনে দুই বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার সোনা ও আইফোন জব্দ বাগদান ভাঙার পর আবার একসঙ্গে ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি, কীভাবে বদলে গেল সিদ্ধান্ত ৯৯% প্রকল্প সময়মতো হস্তান্তর করেছে শেলটেক প্রায় ১৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য প্রত্যেকের অধিকার-নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব বাংলাদেশ সংবাদ সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আবদুল হাই শিকদার মাল্টা ও মরিচের চায়ের রেসিপি খামারি থেকে গরু বিক্রির ৯০ হাজার টাকা ছিনতাই, পানি খেতে চাইলে মাথায় আঘাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে প্রতিবাদী কর্মসূচি অমীমাংসিত হত্যা মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘হঠাৎ বৃষ্টি’র মতো সিনেমাকে চাপ মনে করিনি সৌদি আরবে বিমানবন্দর হামলায় ২৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ, হাসপাতালে চিকিৎসাধীন চতুর্থ দফায় রিয়াদ বিমানবন্দরে হামলা ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লিতে বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবার রুটকে ছাড়িয়ে স্মিথ, টেস্টে ক্যাচের রেকর্ড নিয়ে ‘ইঁদুর–বিড়াল’ খেলা প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক, প্রথম সেশনে বাংলাদেশের দাপট অন্যের অতিথি হলে মুমিন যে ৬ বিষয় মনে রাখেন খাইবার পাখতুনখাওয়া জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ad728

আনোয়ারায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সম্মেলন,সভাপতি সজল, সাধারণ সম্পাদক মনসুর

প্রিন্ট
আনোয়ারায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সম্মেলন,সভাপতি সজল, সাধারণ সম্পাদক মনসুর
সভাপতি সজল, সাধারণ সম্পাদক মনসুর
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
আনোয়ারায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা শাখার মতবিনিময় সভা ও গ্রাম ডাক্তার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সজল মিত্র এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডি. এইচ. মনসুর।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার কাফকো সেন্টারস্থ একটি স্থানীয় রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক গ্রাম ডাক্তার মন্টু মোহন নাথের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডি. এইচ. মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গ্রাম ডাক্তার মাহমুদুল হাসান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার রনজিত কুমার দাস। সম্মেলনের উদ্বোধন করেন গ্রাম ডাক্তার মো. শফিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মনজুরে আলা সনেট। এ সময় বক্তব্য দেন আশুতোষ নাথ, সরওয়ার আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মন্টু মোহন নাথ, সহ-সভাপতি রফিক আহমদ, মোহাম্মদ সরওয়ার আলম, মো. মণির চৌধুরী ও এম. এ. আজাদ।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবুল খায়ের, আশুতোষ নাথ ও মোহাম্মদ ইউচুপ। সাংগঠনিক সম্পাদক মনজুরে আলা সনেট এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ রফিক, মো. রহিম উদ্দীন ও অনিমেষ কান্তি শীল।

এ ছাড়া অর্থ সম্পাদক মো. সেলিম, প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেল, তথ্য ও গবেষণা সম্পাদক সনজিত কুমার নাথ, মহিলা বিষয়ক সম্পাদক নুর বাহার বেগম জামেনা, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন উত্তম মিত্র।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. দিদারুল ইসলাম, মো. নেজাম উদ্দীন, মো. জানে আলম, বাপ্পি দাশ, রাজীব নাথ, সুমন নাথ, লিটন কুমার শীল, কায়সার হামিদ, জিয়াউল হক, মো. শাহাব উদ্দিন ও মো. মাহাবুব আলম।

সম্মেলনে বক্তারা পল্লী অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রাম ডাক্তারদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গ্রাম ডাক্তারদের প্রতি আহ্বান জানান।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর