সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
৯৯% প্রকল্প সময়মতো হস্তান্তর করেছে শেলটেক প্রায় ১৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য প্রত্যেকের অধিকার-নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব বাংলাদেশ সংবাদ সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আবদুল হাই শিকদার মাল্টা ও মরিচের চায়ের রেসিপি খামারি থেকে গরু বিক্রির ৯০ হাজার টাকা ছিনতাই, পানি খেতে চাইলে মাথায় আঘাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে প্রতিবাদী কর্মসূচি অমীমাংসিত হত্যা মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘হঠাৎ বৃষ্টি’র মতো সিনেমাকে চাপ মনে করিনি সৌদি আরবে বিমানবন্দর হামলায় ২৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ, হাসপাতালে চিকিৎসাধীন চতুর্থ দফায় রিয়াদ বিমানবন্দরে হামলা ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লিতে বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবার রুটকে ছাড়িয়ে স্মিথ, টেস্টে ক্যাচের রেকর্ড নিয়ে ‘ইঁদুর–বিড়াল’ খেলা প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক, প্রথম সেশনে বাংলাদেশের দাপট অন্যের অতিথি হলে মুমিন যে ৬ বিষয় মনে রাখেন খাইবার পাখতুনখাওয়া জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর তুরাগ ও মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ চারজন গ্রেপ্তার রাত জেগে মায়ের লিখে দেওয়া নোট পড়ে সফলতা পেল তাসমিয়া শাহবাগে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দিতে চেয়ে আয়াসের গ্রেপ্তার
ad728

চাতরীতে নির্বাচনী মাঠে সরব নুরুল কবির

প্রিন্ট
চাতরীতে নির্বাচনী মাঠে সরব নুরুল কবির
আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট নুরুল কবির রানা
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন তরুণ আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট নুরুল কবির রানা। দীর্ঘদিন ধরে স্থানীয় সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, জনসেবামূলক উদ্যোগ এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

পেশাগত জীবনে নুরুল কবির রানা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য। পাশাপাশি তিনি চাতরী ইউনিয়ন ব্লাড ডোনেট গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। তাঁর রাজনৈতিক পথচলাও দীর্ঘদিনের। তিনি আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক, চাতরী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আইন ছাত্র ফোরামের সাবেক সদস্যসচিব ছিলেন।

রানার পরিবারও স্থানীয় জনপ্রতিনিধিত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তাঁর বাবা প্রয়াত শেখ আহমদ একাধিকবার চাতরী ইউনিয়নের ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর মা প্রয়াত রিজিয়া বেগমও সংরক্ষিত নারী আসনে নির্বাচনে অংশ নিয়েছিলেন। পরিবারের অন্য সদস্যদের মধ্যেও জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা রয়েছে। তাঁর বড় ভাই মোহাম্মদ ছৈয়দ ও বড় ভাবি ফাতেমা সৈয়দ অতীতে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছেন। বর্তমানে তাঁর স্ত্রী নিলুফার কবির চাতরী ইউনিয়নের একজন সংরক্ষিত নারী ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক এই রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার ধারাবাহিকতায় এবার নিজেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে মাঠে সক্রিয় হয়েছেন নুরুল কবির রানা। স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরছেন তিনি।

স্থানীয়দের মতে,তরুণ নেতৃত্ব, পেশাগত পরিচিতি এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রানার সম্ভাবনাকে নতুন মাত্রা দিয়েছে। বিশেষ করে স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকায় তরুণদের মধ্যে তাঁর পরিচিতি রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ার প্রেক্ষাপটে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। এলাকার সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো সামনে রেখে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার চেষ্টা করছেন।

তবে নির্বাচনী মাঠে ব্যক্তিগত জনপ্রিয়তার পাশাপাশি দলীয় সমীকরণ, স্থানীয় রাজনৈতিক বাস্তবতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন অর্জনই হবে তাঁর জন্য বড় পরীক্ষা। সব মিলিয়ে চাতরী ইউনিয়নের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নুরুল কবির রানার তৎপরতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর