সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
৯৯% প্রকল্প সময়মতো হস্তান্তর করেছে শেলটেক প্রায় ১৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য প্রত্যেকের অধিকার-নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব বাংলাদেশ সংবাদ সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আবদুল হাই শিকদার মাল্টা ও মরিচের চায়ের রেসিপি খামারি থেকে গরু বিক্রির ৯০ হাজার টাকা ছিনতাই, পানি খেতে চাইলে মাথায় আঘাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে প্রতিবাদী কর্মসূচি অমীমাংসিত হত্যা মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘হঠাৎ বৃষ্টি’র মতো সিনেমাকে চাপ মনে করিনি সৌদি আরবে বিমানবন্দর হামলায় ২৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ, হাসপাতালে চিকিৎসাধীন চতুর্থ দফায় রিয়াদ বিমানবন্দরে হামলা ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লিতে বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবার রুটকে ছাড়িয়ে স্মিথ, টেস্টে ক্যাচের রেকর্ড নিয়ে ‘ইঁদুর–বিড়াল’ খেলা প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক, প্রথম সেশনে বাংলাদেশের দাপট অন্যের অতিথি হলে মুমিন যে ৬ বিষয় মনে রাখেন খাইবার পাখতুনখাওয়া জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর তুরাগ ও মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ চারজন গ্রেপ্তার রাত জেগে মায়ের লিখে দেওয়া নোট পড়ে সফলতা পেল তাসমিয়া শাহবাগে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দিতে চেয়ে আয়াসের গ্রেপ্তার
ad728

আনোয়ারায় ১৫০ মাদ্রাসা শিক্ষককে নিয়ে পাঠদান দক্ষতা উন্নয়ন কর্মশালা

প্রিন্ট
আনোয়ারায় ১৫০ মাদ্রাসা শিক্ষককে নিয়ে পাঠদান দক্ষতা উন্নয়ন কর্মশালা
আনোয়ারায় প্রশিক্ষণ কর্মশালা
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং মাদ্রাসা শিক্ষকদের পাঠদান পদ্ধতিকে আরও কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে আনোয়ারায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন মাদ্রাসার প্রায় ১৫০ জন শিক্ষক ও পরিচালক অংশগ্রহণ করেন।

সোমবার সকাল ৯টায় উপজেলার মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় আনোয়ারা-কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ,নোয়াখালীর নাজিরপুর ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হাফেজ মাওলানা আবদুর রহমান। এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ডেমরার মাদ্রাসা আবু হুরায়রা (র.)-এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি মুছা খান এবং আলজামিয়া আল ইসলামিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ওসমান।

আনোয়ারা-কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা আরিফ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ ইসহাক। অনুষ্ঠানে অতিথি ছিলেন মাওলানা শিবলী নোমানী। এ সময় হাফেজ আবদুল হাফিজসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষকদের পাঠদান কৌশল,শ্রেণিকক্ষে পাঠ উপস্থাপনের পদ্ধতি, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকতার পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর