নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটের নামে দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের অনুসারী হিসেবে পরিচিত আনোয়ারা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার চৌমুহনী বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে আনোয়ারা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
এতে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে প্রতিবাদ জানান।